রাজ্যের মানুষের জন্য রয়েছে ২ লক্ষ টাকার বিমা প্রকল্প, কিন্তু পাবেন কিভাবে ? জেনে নিন এখনই-WB Govt Scheme

কথায় বলে দুর্ঘটনা কখনও বলে আসেনা। কথাটি বাস্তব সত্য। তার ওপর নিজের জীবন কে ভালোবাসেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। তাই নিজের এবং পরিবারের বাকি সদস্যদের জীবন কে আর্থিক ভাবে সুরক্ষিত করতে উদ্যোগী হন অনেক মানুষই। এর জন্য বহু মানুষই অবশ্য নানা ধরণের বিমা পলিসি করেন। কিন্তু সেখানেও রয়েছে আর্থিক সমস্যা । কারণ বিমা পলিসিতে নিয়মিত প্রিমিয়াম দিতে হয়। আর্থিকভাবে দুর্বল মানুষের ক্ষেত্রে তা যথেষ্টই কষ্টকর। কারণ এই অগ্নি মুল্যের বাজারে সংসার চালানোই দায় তার ওপর বিমা পলিসির প্রিমিয়ামের টাকা। কিন্তু প্রত্যেক মানুষের জীবনে বিমার অবশ্যই প্রয়োজন, বলছেন বিশেষজ্ঞরা। তাহলে কি হবে, এর কি কোনও উত্তর আছে। হ্যাঁ, অবশ্যই উত্তর আছে। কারণ কোনও রকম প্রিমিয়ামের টাকা ছাড়াই আমাদের রাজ্যে চালু রয়েছে ২ লক্ষ টাকার বিমা সুরক্ষা যোজনা। যেখানে উপভোক্তা পেতে পারেন দুর্ঘটনা জনিত বিমা এবং দ খরচ। তাহলে আসুন জেনে নেওয়া যাক রাজ্য সরকার দ্বারা চালু হওয়া ওই বিমা প্রকল্প টি ঠিক কি। 



তবে কন্যাশ্রী, রুপোশ্রী, দুয়ারে রেশন থেকে স্বাস্থ্য সাথী,  রাজ্যের মানুষের আর্থ- সামাজিক উন্নতির ক্ষেত্রে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMTA BANERJEE) । রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই সরকারি প্রকল্পের তালিকাটা বেশ লম্বা। গোটা রাজ্যের প্রান্তিক মানুষ থেকে শুরু করে মফঃস্বল কিংবা শহর অঞ্চলের প্রায় প্রত্যেকটি মানুষই এই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন পুরোমাত্রায়। কিন্তু প্রকল্পের সুবিধা নিলেও রাজ্যের প্রান্তিক মানুষেরা অবশ্য এই প্রকল্প গুলি সম্পর্কে বিশেষ অবগত নন।


যেমন ধরা যাক সমাজ সাথী (SAMAJ SATHI )প্রকল্প। বর্তমানে এই প্রকল্পটির আওতায় গোটা রাজ্যের বহু মানুষই রয়েছেন। তবে বিস্তারিত বিষয় সম্পর্কে প্রকল্পের সুবিধা ভোগীরা অবশ্য নেহাত অগ্যতার বেড়াজালে রয়ে গিয়েছেন। তাই আজ আমরা এই প্রকল্পটির সম্পর্কে রাজ্যের মানুষ কে অবগত করতে প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব। তাহলে আসুন নিম্ন লিখিত প্রতিবেদনটিতে চটপট চোখ বুলিয়ে নেওয়া যাক। 


রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই 'সমাজ সাথী' প্রকল্পটি  দুর্ঘটনা জনিত মৃত্যু অথবা শারীরিক ভাবে ক্ষতিগ্রস্থ ব্যাক্তি এবং তার পরিবার কে আর্থিক ভাবে নিরাপদ এবং  সুরক্ষা দিতে চালু করা হয়েছে। 


'সমাজ সাথী' প্রকল্প আসলে কি ?

মূলত রাজ্যের প্রান্তিক মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যেই এই প্রকল্পটি চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পটির আওতায় রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ভুক্ত মানুষকে তার জীবন বিমা বাবদ ২ লক্ষ টাকা এবং চিকিৎসার খরচ বাবদ ৬০ হাজার টাকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।  তবে উপভোক্তা দুর্ঘটনার শিকার হলে তবেই এই প্রকল্পের সুবিধা পাবেন। এক্ষেত্রে উপভোক্তার বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। 


সমাজ সাথী প্রকল্পের সুবিধা  পাওয়ার ক্ষেত্রে সরকারি নিয়ম বিধি গুলি কি কি ? 

১. গোটা রাজ্যের সব কয়টি জেলার মানুষই এই প্রকল্পটির সুবিধা পেতে পারেন।

২. এক্ষেত্রে উপভোক্তা কে রাজ্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। 

৩. উপভোক্তার বয়স ষাটোর্ধ  অর্থাৎ ষাট বছরের বেশি হলে তিনি আবেদনের যোগ্য নন। । 

৪. সমাজ সাথী প্রকল্পের ক্ষেত্রে একটি স্মার্ট কার্ড প্রদান করা হয়ে থাকে। 

৫. এ ক্ষেত্রে উপভোক্তার মৃত্যু হলে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং উপভোক্তা যদি চিকিৎসারত হন তাহলে তার চিকিৎসা বাবদ ৬০ হাজার টাকা প্রদান করা হয় সরকারি তরফে।  

৬. একমাত্র দুর্ঘটনার কবলে পড়ে উপভোক্তার প্রাণহানী কিংবা আঘাত প্রাপ্ত হলে তবেই এই প্রকল্পের সুবিধা পাবেন। 

৭. তবে স্বাভাবিক অবস্থায় দুর্ঘটনার শিকার হলে তবেই উপভোক্তা এই প্রকল্পের সাহায্য পাবেন। 

৮. এক্ষেত্রে উপভোক্তা যদি নেশাগ্রস্থ অবস্থায়, নিজে ইচ্ছাকৃত, অপরাধ মূলক কাজে লিপ্ত অথবা যুদ্ধে, বাইক রেসিং করতে গিয়ে আঘাত প্রাপ্ত হন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। 

৯. এক্ষেত্রে উপভোক্তা কে এই প্রকল্পের আওতায় যে স্মার্ট কার্ডটি সরকারি তরফে প্রদান করা হয় দুর্ঘটনার শিকার হলে হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই কার্ডটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা করলে স্মার্ট কার্ড থেকে যাবতীয় চিকিৎসার খরচ কেটে নেওয়া হয়। 

১০. এমনকি হাসপাতালে চিকিৎসা চলাকালীন উপভোক্তা কে সরকারি তরফে একমাস যাবত প্রতিদিন ১০০ টাকা করে সাহায্য করা হয় এই প্রকল্পের মাধ্যমে। 

১১. এমনকি দুর্ঘটনার কবলে পড়ে উপভোক্তার মৃত্যু হলে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য ২৫০০ টাকা পর্যন্ত এককালীন সাহায্য করা হয়।

১২। এই প্রকল্পের আওতায় উপভোক্তার মৃত্যু হলে মৃতের সন্তানের পড়াশোনার খরচ বাবদ এককালীন ২৫০০০ টাকা পর্যন্ত প্রদান করা হয় সরকারি তরফে। 

১৩. প্রকল্পে আবেদনের ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত অথবা পুরসভায় যোগাযোগ করতে হবে। অথবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে।

আবেদন করলেই পেতে পারেন 1 লক্ষ 20 হাজার টাকার অনুদান। 

১৪. উক্ত আবেদনপত্রটি পূরণ করে আবেদন পত্রের ওপর ছবি সাঁটিয়ে তা স্থানীয় পঞ্চায়েত/পুরসভায় অথবা বিডিও অফিস কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। 

১৫. আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর যাবতীয় তথ্যের প্রমান পত্রের প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি যুক্ত করে তা সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে জমা করতে হবে।  


 For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here


TAG - #PROKALPO  #MAMTA BANERJEE #SAMAJ SATHI #INSURANCE